আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ৭৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩১ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ একমি পেস্টিসাইড লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫ পয়সা বা ৭ দশমিক ৬১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
Leave a Reply