শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

দর বৃদ্ধি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দর বৃদ্ধি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ৭৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৪ ডিসেম্বর) ফান্ডটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে ফান্ডটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বঙ্গজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স ট্যানারি লিমিটেড, দেশ গার্মেন্টস, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, জিকিউ বলপেন, বাংলাদেশ অটোকারস, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST