মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ৫ মিউচ্যুয়াল ফান্ড

দর বৃদ্ধির শীর্ষে ৫ মিউচ্যুয়াল ফান্ড

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।

ফান্ডগুলো হচ্ছে- এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

এ.এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড

ফান্ডটির ইউনিট দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ ইউনিটটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৪ টাকা থেকে ৪ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ৫০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৫ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ৩ টাকা থেকে ৫ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৬ টাকা ১০ পয়সা থেকে ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ১০ পয়সা থেকে ৬ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া গ্রীণ ডেল্টা মিউচ্যূয়াল ফান্ডের ৯ শতাংশ ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST