শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে স্টাইলক্রাফট

দর বৃদ্ধির শীর্ষে স্টাইলক্রাফট

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ জুন) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৪ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৮৭ পয়সা বা ৪ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাহিমা ফুড করপোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৭০ পয়সা বা ৩ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শেয়ারদর বেড়েছে ২০ পয়সা বা ৩ দশমিক ৫৭ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এবং সিটি ইন্স্যুরেন্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST