বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইলস

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইলস

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৮ ডিসেম্বর) মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ৮৭ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২০ পয়সা ৯ দশমিক ৬১ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৫ দশমিক ৮১ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, স্টাইলক্রাফট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST