শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে সিটি ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষে সিটি ব্যাংক

আজকের পুঁজিবাজার;সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির মোট ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে সিটি ব্যাংক পিএলসির।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০৪ মে) আজ কোম্পানিটির ১৬ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ০২ লাখ ৯৩ হাজার টাকার। আর ১১ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উত্তরা ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মিডল্যান্ড ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, বিএসসি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইর্স্টার্ণ লুব্রিকেন্টস এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST