শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

আজকের পুঁজিবাজার:সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (১১ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক্স পিএলসির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাইন ফুডস। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৫ দশমিক ৭৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান, সিভিও পেট্রোকেমিক্যাল, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, ডোমিনেজ স্টিল বিল্ডিং, সিলভা ফার্মা এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST