বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ ডিসেম্বর) মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ২২৫ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৩০ পয়সা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ২২ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাই লিজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৬৬ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- আফতাব অটোমোবাইলস লিমিটেড, সিটি ইন্স্যুরেন্স লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এমএল ডাইং লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST