শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১১:১০ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল

দর বৃদ্ধির শীর্ষে রহিম টেক্সটাইল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫৩ টির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস্ পিএলসি।


বুধবার (৩০জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন রহিম টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের তুলনায় ১৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ । কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর শেয়ার দর বেড়েছে ৮০ পয়সা বা ৯.৬৪ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের ৯.৬০ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৮.১৮ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানির ৭.৮৬ শতাংশ, তমিজুদ্দিন টেক্সটাইল মিলসের ৭.০৯ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬.৮৮ শতাংশ, দেশ গার্মেন্টস লিমিটেডের ৬.৭৩ শতাংশ এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ৬.৭০ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST