বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ১০৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মুন্নু সিরামিক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৬ মে) ডিএসইতে সর্বোচ্চ মুন্নু সিরামিক লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্সের ৭.৪৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৭.২৯ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬.৪৫ শতাংশ, টেকনো ড্রাগডসের ৫.৭৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫.৭২ শতাংশ, এপক্স ট্যানারীর ৪.৭২ শতাংশ ও জেএমআই হসপিটালের ৪.৩০ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST