রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে মীর আক্তার হোসেন

দর বৃদ্ধির শীর্ষে মীর আক্তার হোসেন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৬৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মীর আক্তার হোসেন লিমিটেড।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, রবিবার (৩ মে) ডিএসইতে সর্বোচ্চ মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।

‎এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৯.৬০ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৮.৯১ শতাংশ, একমি পেস্টিসাইডের ৮.৪১ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৮.০৬ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫.৮৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ ও গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ৫.৬৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST