বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড

দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১৫২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, বুধবার (১৩ মে) ডিএসইতে সর্বোচ্চ ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।

‎এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্সের ৯.৬৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৮.০৯ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.১২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৭.০২ শতাংশ ও মেঘনা ইন্স্যুরেন্সের ৬.৪২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST