শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্সুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্সুরেন্স

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৯.৭৬ শতাংশ বেড়ে যাওয়ায় এটি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

সোমবার (২৮ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন পিপলস ইন্সুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ম্যাকসন্স স্পিনিং মিলস্‌ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৬.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৫.৭৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ৫.৩৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ৪.৮৩ শতাংশ, জাহিন স্পিনিং পিএলসি-এর ৪.৪১ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেডের ৪.৩২ শতাংশ, এম. এল. ডাইং লিমিটেডের ৪.২১ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৩.৯২ শতাংশ এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের ৩.৮৫ শতাংশ দরবেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST