শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

আজকের পুঁজিবাজার:পুরিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৮ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৭.২১ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST