শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে কাট্টালি টেক্সটাইল

দর বৃদ্ধির শীর্ষে কাট্টালি টেক্সটাইল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ ফেব্রুয়ারি) মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৭৩ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কাট্টালি টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধারা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ৭৯ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ‍সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, ইসলামীক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি, সাইনপুকুর সিরামিকস লিমিটেড, মোজ্জাফোর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, জাহিন স্পিনিং পিএলসি এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST