সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সি পার্ল

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সি পার্ল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
‎
‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
‎
‎সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
‎
‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে ৯ দশমিক ৩২ শতাংশ।
‎
‎এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এম.এল. ডাইং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, এপেক্স ফুডস এবং ফারইস্ট নিটিং।
‎
‎
‎
‎
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST