বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ এপ্রিল)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ল্যাম্পস, বঙ্গজ, রূপালী ব্যাংক, অগ্নি সিস্টেমস, মুন্নু ফেব্রিক্স, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST