মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

আজকের পুঁজিবাজার:সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০৪ জানুয়ারি) কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনআরবিসি ব্যাংক, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, এনআরবিসি ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST