শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ জুন) মোট ৪০০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৩০ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৫ দশমিক ৫২ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এম. এল. ডায়িং লিমিটেড এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST