বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ছিল সমতা লেদার। কোম্পানিটির শেয়ার দর এদিন ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্যালভো কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, কে অ্যান্ড কিউ, সোনালী পেপার, বাংলাদেশ অটোকারস, জিকিউ বলপেন, রহিম টেক্সটাইল এবং রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST