রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

দর পতনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

দর পতনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২ মার্চ) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে ১৮৪ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার দিন শেষে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ০৪ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৭ দশমিক ৬৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এডিএন টেলিকম লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু ওয়াং ফুড লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিং সাইন টেক্সটাইলস লিমিটেড, তোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জুট স্পিনার্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST