সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

দর পতনের শীর্ষে কাট্টালি টেক্সটাইল

দর পতনের শীর্ষে কাট্টালি টেক্সটাইল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার দিন শেষে কাট্টালি টেক্সটাইল লিমিটেডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ১৬ দশমিক ৫৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ফর্চুন সুজ লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এডভেন্ট ফার্মা লিমিটেড, অলিম্পিক অ্যাকসেসিরিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST