শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দর পতনের শীর্ষে আমান কটন

দর পতনের শীর্ষে আমান কটন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮ টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে আমান কটন ফাইবার্স লিমিটেডের।

রোববার (২৯ জুন) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৫.১৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংসের দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৪.১২ শতাংশ। আর ১০ পয়সা বা ২.৮৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওয়েস্টার্ন মেরিনের ৩.৫৩ শতাংশ,সমতা লেদারের ৩.৪৮ শতাংশ, বিডি ল্যাম্পের ৩.২৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.২৫ শতাংশ,গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩.২৩ শতাংশ, স্টাইল ক্রাফটের ৩.২২ শতাংশ এবং বিকন ফার্মার ৩.০৬ শতাংশ কমেছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST