বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে স্টাইলক্রাফট

দরবৃদ্ধির শীর্ষে স্টাইলক্রাফট

আজকের পুঁজিবাজার:সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন স্টাইলক্রাফটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ৪৬ শতাংশ। আর ৪ দশমিক ৫৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইচ আর টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST