শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

দরবৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

আজকের পুঁজিবাজার পুঁজিবাজারে: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ২০৭ টির শেয়ারদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪০ পয়সা বা ১০ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ।

এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— আইএফআইসি ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সেন্ট্রাল লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST