বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

দরবৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০২ জানুয়ারি)   লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন রূপালী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫২ শতাংশ। আর ৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডাচ্-বাংলা ব্যাংকের ৫ দশমিক ৮২ শতাংশ, ফাইন ফুডসের ৫ দশমিক ৭৯ শতাংশ, এবি ব্যাংকের ৫ দশমিক ১৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪ দশমিক ১৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪ দশমিক ০৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৩ দশমিক ৫০ শতাংশ এবং আমান কটন ফাইব্রাস লিমিটেডের ৩ দশমিক ৪২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST