শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড

দরবৃদ্ধির শীর্ষে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড

আজকের পুঁজিবাজার :পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ মে) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ৮ দশমিক ১০ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইস্টার্ণ লুব্রিকেন্টস, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, আইএসএন লিমিটেড, ইউসিবি, সমতা লেদার, হা-ওয়েল টেক্সটাইল এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST