বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জানুয়ারি)পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ১৬ শতাংশ। আর ৭ দশমিক ২২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ।

এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, এইচ আর টেক্সটাইল, আফতাব অটোজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও রানার অটো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST