শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ জুন) মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৪৫ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৭ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা বীচ হ্যাচারী লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, টেকনো ড্রাগস লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং বসুন্ধারা পেপার মিলস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST