বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি

দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সে। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। তালিকার ৩য় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ।

‎আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, শমরিতা হাসপাতাল, ঢাকা ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ডের।

<span;>‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST