বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস

দরবৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ জানুয়ারি)  লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৩ টাকা ৩০ পয়সা ৯ দশমিক ৯৩ শতাংশ। আর ২ দশমিক ২০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বীকন ফার্মাসিটিক্যালস পিএলসি, বাংলাদেশ মনসপুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিলাইয়্যান্স ইন্স্যুরেন্স মিইচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যরেন্স পিএলসি, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড এবং বাংলাদেশ অটোকার্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST