সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস

দরবৃদ্ধির শীর্ষে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে ১৭৭ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, রোববার (৫ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

‎দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ।

‎এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো – প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬.৮৭ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ৬.৫ শতাংশ, ক্রাউন সিমেন্ট ৬.৪৫ শতাংশ, এম.এল ডাইং ৬.১৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৬.০৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ৫.৭৭ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ৫.৬ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST