মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
দরপতনের শীর্ষে যমুনা অয়েল

দরপতনের শীর্ষে যমুনা অয়েল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর টাকা ১৮ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার মিলস্‌ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, এপোলো ইস্পাত, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST