সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

দরপতনের শীর্ষে মেঘনা পেট্রলিয়াম লিমিটেড

দরপতনের শীর্ষে মেঘনা পেট্রলিয়াম লিমিটেড

আজকের পুঁজিবাজার:সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৮ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রলিয়াম লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় মেঘনা পেট্রলিয়াম লিমিটেডের শেয়ার দর কমেছে ৮ টাকা বা ৩ দশমিক ৬৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ পয়সা বা ৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি।

রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজিউমার, রুপালী লাইফ  ইন্স্যুরেন্স, বসুন্ধারা পেপার মিলস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, জেএমআই হসপিটাল , ন্যাশনাল টিউবস লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্সের দর কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST