শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

দরপতনের শীর্ষে বিচ হ্যাচারি

দরপতনের শীর্ষে বিচ হ্যাচারি

আজকের পুঁজিবাজার:সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বিচ হ্যাচারির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নূরানি ডাইং।

দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: সিঅ্যান্ডএ টেক্সটাইল, এস আলম স্টিলস, এপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম, বিডি ফাইন্যান্স, ইস্টার্ণ লুব্রিকেন্টস এবং মেট্রো স্পিনিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST