শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

দরপতনের শীর্ষে প্রাইম ইন্সুরেন্স

দরপতনের শীর্ষে প্রাইম ইন্সুরেন্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২৩১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৪.২৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

‎দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৩.৭৮ শতাংশ কমেছে।

‎আজ কোম্পানিটি সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

‎দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৩.৭৪ শতাংশ কমেছে।

‎এছাড়া গ্রামীণফোনের ৩.২৪ শতাংশ, ফার কেমিক্যালের ৩.০৪ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩.০৩ শতাংশ, নিউ লাইন ক্লোথিংস ২.৮৯ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২.৮৫ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ২.৬৩ শতাংশ ও জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২.৫৬ শতাংশ দর কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST