রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দরপতনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো

দরপতনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো

আজকের পুঁজিবাজার পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, শনিবার (২৩ মে) ডিএসইতে সর্বোচ্চ ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির শেয়ার দর ৬ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

‎দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৩৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

‎এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিং ও নিটিং, জেনারেসন নেক্সট, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ফাইন্যান্স, ভিএফএস থ্রেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি এবং জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ার দর কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST