বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দরপতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

দরপতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৭টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৩২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৯৬ শতাংশ। আর ১৫ টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।


এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, লাভেলো আইসক্রিম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং জেনেক্স ইনফোসিস পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST