বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সহায়তায় আইএফআইসি ব্যাংক-এর রক্তদান কর্মসূচি

থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সহায়তায় আইএফআইসি ব্যাংক-এর রক্তদান কর্মসূচি

আজকের পুঁজিবাজার:থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজিত হয়েছে। গত ২২ মে ২০২৫, রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হল-এ দিনব্যাপী এই কর্মসূচিতে ব্যাংকের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। তিনি ভবিষ্যতে এ ধরনের রক্তদান কর্মসূচি আরো বড় পরিসরে আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দা মাসুমা রহমান, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর এন্ড লজিস্টিকস জনাব কে এ আর এম মোস্তফা কামাল এবং উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

আয়োজিত কর্মসূচি থেকে সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST