সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

টেকনো ড্রাগসের আইপিওতে বিনিয়োগকারীদের রেকর্ড আবেদন

টেকনো ড্রাগসের আইপিওতে বিনিয়োগকারীদের রেকর্ড আবেদন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) টাকার অংকে রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটির আইপিওতে ২৪ গুণের বেশি আবেদন জমা পড়েছে।

শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে ২ হাজার ৪৮৭ কোটি ১৮ হাজার ১০৪ টাকার আবেদন জমা পড়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

টেকনো ড্রাগসের শেয়ারের কাট-অব প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। কাট-অব প্রাইসের ৩০ শতাংশ কম দামে অর্থাৎ ২৪ টাকা করে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার পাবেন।

৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২ টাকা ৫৭ পয়সা।

আলোচ্য অর্থববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে যা ৩ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST