সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

এস আলম মুক্ত হলো ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক, নতুন বোর্ড গঠন

এস আলম মুক্ত হলো ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক, নতুন বোর্ড গঠন

আজকের পুঁজিবাজার:এবার এস আলম মুক্ত হলো বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংক দুটির পর্ষদ ভেঙে নতুন পর্ষগ গঠন করে দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া পাঁচ পরিচালক হলেন— ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুঃ ফরীদ উদ্দীন আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ এবং চার্টার্ড একাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST