শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল ২৫-জুন’২৫) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১৩ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা। গত বছরের একই সময়ে ১৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৪৫ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST