বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ

একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তাসনিম সিনহা। কোম্পানিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা পরিচালক মিজানুর রহমান সিনহার মৃত্যুর পর তার মেয়ে তাসনিম সিনহাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ তাসনিম সিনহাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। গত ১০ আগস্ট ২০২৬ থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।

তাসনিম সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক্স কলেজ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করার পরপরই তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত হন। ২০২০ সালের ১০ সেপ্টেম্বর একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগ দেন তাসনিম সিনহা। এরপর থেকে তিনি কোম্পানির পরিচালনা পর্ষদের পাশাপাশি এর পরিচালন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

কোম্পানির তথ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় তাসনিম সিনহা একমির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এবার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে কোম্পানির পরিচালনায় নতুন দায়িত্ব পেলেন তিনি। গত ১৬ মে মিজানুর রহমান সিনহা মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST