বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

উৎপাদনে ফিরলো এমারেল্ড অয়েল

উৎপাদনে ফিরলো এমারেল্ড অয়েল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড দীর্ঘদিন বন্ধ থাকা উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎তথ্য অনুযায়ী, অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সেই অবস্থা এখনও অব্যাহত থাকলেও কারখানা পুনরায় সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

‎এ লক্ষ্যে কারখানাটি পুনরায় চালু এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্নভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

‎কোম্পানির ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে নতুন বয়লার, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সাব-স্টেশন সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এসব যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে।

‎এ ছাড়া রিফাইনারি ইউনিটসহ কারখানার পুরো প্ল্যান্ট ও যন্ত্রপাতির মেরামত ও সংস্কার কাজও চলছে। এসব ক্রয় ও রক্ষণাবেক্ষণ বাবদ কোম্পানিটির প্রায় ১০ কোটি টাকা ব্যয় হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST