সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

আরএকে সিরাক বিক্রি বাড়ায় ঘুরে দাঁড়িয়েছে

আরএকে সিরাক বিক্রি বাড়ায় ঘুরে দাঁড়িয়েছে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড দীর্ঘদিনের লোকসান কাটিয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) মুনাফায় ফিরেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল শেয়ারপ্রতি ৪৯ পয়সা লোকসান। ফলে কোম্পানিটির ব্যবসায় ১০৮০ শতাংশ উন্নতি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৪৯ টাকা। সে হিসাবে ইপিএসে উন্নতি হয়েছে ৫৪ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৮ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৪৩ টাকা। ফলে দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। এ সময়ে ইপিএসে উন্নতি হয়েছে ৬১ পয়সা বা প্রায় ১৪২ শতাংশ।

কোম্পানিটির ভাষ্য, চলতি সময়ে বিক্রির পরিমাণ ও উৎপাদন বৃদ্ধি এবং উন্নত গ্যাস সরবরাহের কারণে বিক্রি ২০ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে পণ্য বিক্রি ৩১০ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা থেকে বেড়ে ৩৭৪ কোটি ১৫ লাখ টাকা হয়েছে।

এছাড়া অবচয় (ডিপ্রিসিয়েশন) ব্যয় কমে যাওয়ায় বিক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পেয়েছে। ফলে কোম্পানিটির মোট মুনাফার (গ্রস প্রফিট) মার্জিন ১৪ দশমিক ৯৭ শতাংশ থেকে বেড়ে ১৯ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সঙ্গে আয়কর বিধিমালার পরিবর্তনের ইতিবাচক প্রভাবেও কোম্পানির মুনাফা বেড়েছে।

এদিকে, চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ দশমিক ০৮ টাকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST