বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৬ কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৬ কোম্পানি

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : এস্কয়ার নিট কম্পোজিট, শাহজিবাজার পাওয়ার, বেস্ট হোল্ডিংস, এমবি ফার্মা, ফু-ওয়াং ফুডস এবং ইন্দোবাংলা ফার্মা।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে এস্কয়ার নিট কম্পোজিট, শাহজিবাজার পাওয়ার, বেস্ট হোল্ডিংস, এমবি ফার্মা ও ফু-ওয়াং ফুডসের শেয়ার লেনদেন ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত আর ইন্দোবাংলা ফার্মা শেয়ার লেনদেন ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে।

স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে এস্কয়ার নিট কম্পোজিট, শাহজিবাজার পাওয়ার, বেস্ট হোল্ডিংস, এমবি ফার্মা ও ফু-ওয়াং ফুডসের লেনদেন ২ ডিসেম্বর আর ইন্দোবাংলা ফার্মার লেনদেন ৩ ডিসেম্বর বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST