মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

আইসিবির নতুন সেক্রেটারি ও সিইও সাব্বিরুল আহমেদ

আইসিবির নতুন সেক্রেটারি ও সিইও সাব্বিরুল আহমেদ

আজকের পুঁজিবাজার :ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) মো. সাব্বিরুল আলম চৌধুরীকে রোববার (৭ জুন) থেকে প্রতিষ্ঠানের সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ প্রদান করেছে।খেলাধুলা আপডেট

‎সোমবার (৮ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

‎মো. সাব্বিরুল আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশের আর্থিক খাতে তিন দশকেরও অধিক সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ কেন্দ্রীয় ব্যাংকিং পেশাজীবী এবং আর্থিক সুশাসন বিশেষজ্ঞ।

‎তিনি আইন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে বহুমাত্রিক শিক্ষাগত যোগ্যতার অধিকারী। এছাড়াও, নিজস্ব পেশাগত দক্ষতা ও জ্ঞান আরও সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি দেশি-বিদেশে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।অর্থনীতি আপডেট

‎নিয়ন্ত্রক সংস্থায় তার দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি মো. সাব্বিরুল আলম চৌধুরী ব্যাংকিং ও আর্থিক খাতে একজন প্রশিক্ষক, মেন্টর এবং অতিথি শিক্ষক হিসেবেও সুপরিচিত।

‎মো. সাব্বিরুল আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি কর্পোরেট সুশাসন, পেশাগত উৎকর্ষের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের কর্পোরেট খাতের সামগ্রিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আইসিএসবি আশাবাদ ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST