শনিবার, ২০ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

আইএফআইসি ব্যাংকে “মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট” অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকে “মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট” অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:আইএফআইসি ব্যাংকে অনুষ্ঠিত হলো ‘মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানের। ব্যাংকের ডাটা প্রসেসিং ও আইটি সিস্টেম ম্যানেজমেন্ট এবং লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগে যোগ দেওয়া ম্যানেজমেন্ট ট্রেইনিদের উদ্দেশ্যে সম্প্রতি (গত ৩ আগস্ট ২০২৫) আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের। ব্যাংকের সিনিয়র মানেজমেন্ট টিমের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা।

এ সময় তিনি বলেন, ভবিষ্যত ব্যাংকিংয়ে সফলভাবে অবদান রাখতে হলে তরুণ ম্যানেজমেন্ট ট্রেইনিদের পেশাদারিত্ব, উদ্ধাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আন্তরিকতা, দক্ষতা ও কর্পোরেট সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালনের প্রতিও আহ্বান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এর সদস্যরা নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনিদের অভিনন্দন জানান এবং তাদের নতুন পথ চলায় সার্বিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST