সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

৯৮ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৯৮ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। কোম্পানিটি ৪৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

‎জিকিউ বলপেন ১৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

‎সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

‎ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড ১ কোটি ৭১ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৮০ লাখ, ফাইন ফুডস ৫ কোটি ৯৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ১৪ লাখ, লাভেলো আইসক্রিম ২ কোটি ৫০ লাখ, মালেক স্পিনিং ১ কোটি ৫৩ লাখ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১ কোটি ৬৭ লাখ, রহিম টেক্সটাইল ১ কোটি ৬ লাখ ও টেকনো ড্রাগ ১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST