শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

৬৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৬৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। কোম্পানিটি ১৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এপেক্স স্পিনিং ১২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

লাভেলো আইসক্রিম ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

 

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং ৬ কোটি ৪৪ লাখ, জিকিউ বলপেন ৫ কোটি ৭৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ২ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৯৩ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ৩ কোটি ২৮ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৬০ লাখ, গ্রামীণফোন ২ কোটি ২২ লাখ টাকা ও এনসিসি ব্যাংক ১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST